আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আহত কুকুরটি চিকিৎসা নিতে নিজেই চলে গেল ক্লিনিকে
Published
ব্রাজিলের উত্তর-পূর্বের হুয়াজেইরো দো নর্তে শহরের একটি রাস্তার কুকুর আহত অবস্থায় নিজে নিজেই পশু চিকিৎসকের ক্লিনিকে গিয়ে হাজির হয়েছে ।
ওই ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কুকুরটি খোঁড়াতে খোঁড়াতে ক্লিনিকের দরজা দিয়ে ঢুকছে তারপর তার আহত পা-টি উঁচু করে হাসপাতাল কর্মীদের সাহায্য চাইছে।
তার পর সে লেজ নাড়তে নাড়তে দেয়ালের পাশে বসে পড়ে, অপেক্ষা করতে থাকে চিকিৎসকের জন্য।