আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সুয়েজ খাল: আটকে যাওয়া জাহাজ নিয়ে কেন গোটা বিশ্বের মাথাব্যথা
Published
জাপানী মালিকানার বিশাল মালবাহী জাহাজ এভার গিভেন সুয়েজ খালে মঙ্গলবার থেকে আড়াআড়িভাবে আটকে পড়ায় মালবাহী জাহাজ চলাচলে তৈরি হয়েছে বিশাল সমস্যা।
লোহিত সাগরে ২০০র বেশি জাহাজের বিশাল জট তৈরি হয়েছে, এবং অনেক জাহাজ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
এটি টেনে তোলার জন্য কাজ করছে দশটি ড্রেজিং টাগবোট। আমেরিকাও সহায়তার জন্য তৈরি আছে।
কেন এই জাহাজটি আটকে যাওয়ায় সারা বিশ্বে তৈরি হয়েছে এত উৎকণ্ঠা?