আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
২৫শে মার্চ ১৯৭১: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ২৫শে মার্চ রাতের হত্যাযজ্ঞ
Published
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার আবাসিক এলাকায় অভিযান চালায় পাকিস্তানী সেনাবাহিনী, হত্যা করে বেশ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে। তাদের মধ্যে ছিলেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা।
বাবার সাথে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে মেঘনা গুহঠাকুরতা। তখন তিনি দশম শ্রেণীতে পড়তেন।
২৫শে মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর অভিযানের প্রত্যক্ষদর্শী তিনি। সামনে থেকে দেখেছেন কীভাবে হত্যা করা হয় তার বাবা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের।
বিবিসির শাহনেওয়াজ রকির কাছে সে রাতের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন ডক্টর মেঘনা গুহঠাকুরটা। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।