করোনাভাইরাস টিকার ব্যাপারে বিভ্রান্তিকর ধর্মীয় বক্তব্যের বিপদ
Published
সারা বিশ্বে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। লোকজনের মধ্যে টিকার ব্যাপারে আস্থা তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতারা।
আর এ বিষয়ে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের বেশিরভাগই এই তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কোভিডের টিকা নিরাপদ ও কার্যকরী।
কিন্তু প্রায় প্রত্যেক ধর্মেই কিছু নেতা আছেন যারা এসম্পর্কে গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য রটানোর অনেক ঝুঁকি রয়েছে।