কমিউনিটি ফ্রিজ: আমেরিকায় অনাহারে থাকা মানুষদের জন্য রাস্তায় রাস্তায় রঙিন ফ্রিজ

ভিডিওর ক্যাপশান, আমেরিকায় অনাহারে থাকা মানুষদের জন্য রাস্তায় রাস্তায় রঙিন ফ্রিজ
Published

আমেরিকায় ২০২০ সালে অনাহারে দিন কাটানোর মানুষের সংখ্যা ছিল পাঁচ কোটির বেশি।

এর আগের বছর আমেরিকায় এই সংখ্যা ছিল সাড়ে তিন কোটি।

বাইডেন প্রশাসন বলছে খাদ্য সঙ্কট মোকাবেলার জন্য তার সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই পদক্ষেপ কার্যকর হতে সময় লাগবে।

ইতোমধ্যে কিছু কিছু পাড়ার বাসিন্দারা এই অনাহার সঙ্কটের আশু মোকাবেলা করতে নিয়েছে অভিনব উদ্যোগ।

পাড়ার অভুক্ত বাসিন্দাদের খাওয়াতে ও সাহায্য করতে সকলে মিলে রাস্তায় রাস্তায় বসিয়েছে শেয়ারের ফ্রিজে সবার জন্য খাবারের ভাঁড়ার।