জাতীয় ভোটার দিবস: আবুল হোসেনের ভোটের অভিজ্ঞতা এবং অন্যদের ভোট না দেয়ার কারণ

ভিডিওর ক্যাপশান, জাতীয় ভোটার দিবস: নির্বাচন এবং রাজনীতি থেকে কি আগ্রহ হারিয়েছেন ভোটাররা?
Published

"বড় অফিসাররা খাড়াইয়া আছে, হেরা নিজেরা মারতাছে, বাক্সোত ভরতাছে, পাব্লিকরে দেয়ই না ঢুকতে। বড় বড় দাও নিয়া দৌড়ায় মাইনষেরে। পরে আইয়া পড়ছি ফেরত। ভোটের লাইগা কেউ জীবন দিব"?

এই হলো নারায়ণগঞ্জের এক নিভৃত গ্রামের পশুপালক আবুল হোসেনের ভোট দিতে যাওয়ার অভিজ্ঞতা।

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচন ও রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে ফেলছে সাধারণ মানুষ, মোটা দাগে এখন সবারই এটা ধারণা।

অথচ এই বাংলাদেশে যেকোন নির্বাচনই উৎসব বলে বিবেচিত হত একসময়।

এরকম পরিস্থিতিতে আজ বাংলাদেশে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। নতুন একটা ভোটার তালিকা আজ প্রকাশ করে বলা হচ্ছে, দেশটিতে এখন ভোটারের সংখ্যা ১১ কোটির বেশি।

দিবসটি উপলক্ষে সংবাদদাতা তাফসীর বাবু কিছু ভোটারের সাথে কথা বলেছেন, জানতে চেয়েছিলেন ভোট নিয়ে তাদের ভাবনা: