থিংক বাংলা: বিজ্ঞান নিয়ে বাংলা কনটেন্টের এক ইউটিউব চ্যানেল

ভিডিওর ক্যাপশান, থিংক বাংলা: ইউটিউবে বিজ্ঞান বিষয়ক বাংলা কনটেন্ট
Published

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিশ্ব। আর এই বিজ্ঞান বিষয়ে মানসম্মত আলোচনা- গবেষণার বেশিরভাগই হয়ে থাকে ইংরেজি ভাষায়।

তবে, বাংলা ভাষা-ভাষীদের জন্য বিজ্ঞানচর্চার ক্ষেত্র প্রসারিত করতে এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে বাংলা ভাষাতেই তৈরী বিজ্ঞান বিষয়ক নানা কনটেন্ট।

থিংক বাংলা এমনি একটি ইউটিউব চ্যানেল, যেটি গ্রাফিক্স আর এনিমেশনের মাধ্যমে তৈরী করছে বৈজ্ঞানিক তথ্য সম্বলিত বাংলা কনটেন্ট।

চলুন জেনে নেয়া যাক থিংক বাংলা কীভাবে কাজ করছে আর ভিউয়ার্সরা এখান থেকে কি পাচ্ছেন।