আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
‘আমাদের জন্য এটা নরকবাস’: পাঁচজন নাবিক জাহাজে আটকে চার বছর ধরে ভাসছেন সাগরে
Published
তেলবাহী জাহাজ এমটি ইবার ক্রুরা চার বছর ধরে আটকে আছেন জাহাজের ভেতরে।
জাহাজের মালিক আর্থিক সঙ্কটে জড়িয়ে পড়ায় জাহাজ থেকে নামতে পারছেন না জাহাজের পাঁচজন নাবিক। তাদের বেতনও আটকে আছে এতগুলো বছর ধরে।
সংযুক্ত আরব আমীরাতের কাছে গত মাস পর্যন্ত নোঙর করা অবস্থায় ছিল জাহাজটি।
কিন্তু এরপর নোঙর ছিঁড়ে গেলে জাহাজটি বালুর মধ্যে আটকে যায়। তারপরেও ক্রুদের নামার অনুমতি নেই।
তবে বালুতে জাহাজটি আটকে যাওয়ার পর অবশেষে কি আশার আলো দেখা যাচ্ছে?