টিউলিপ চাষের সফলতা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ফুল চাষিদের

ভিডিওর ক্যাপশান, টিউলিপ চাষের সফলতা স্বপ্ন দেখাচ্ছে ফুল চাষিদের
Published

টিউলিপ সাধারণত শীত প্রধান অঞ্চলের ফুল, ১০-১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা লাগে এই ফুল চাষে।

কিন্তু সেই ফুল এখন ঢাকার অদূরে গাজীপুরের শ্রীপুরে চাষ করে সফল হয়েছেন দম্পতি দেলোয়ার হোসেন ও শিলা হোসেন।

নেদারল্যান্ডস থেকে টিউলিপ ফুলের ২০ হাজার বাল্ব (টিউলিপের চারা) এনে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন তারা।

চাহিদা থাকায় এতোদিন বিদেশ থেকেই এই ফুল আমদানি করে চাহিদা মেটানো হতো, বাংলাদেশেও টিউলিপ চাষ সফল হওয়ায় এখন আশা যোগাচ্ছে ফুল চাষিদের।