আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইয়েমেনের নারীরা তৈরি করেছে দেশটির প্রথম সোলার মাইক্রোগ্রিড
Published
ইয়েমেনের আবস জেলায় ১০ জন নারীর একটি দল সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন। তারা এখন এটি পরিচালনাও করছেন।
এই সোলার মাইক্রোগ্রিডটি দেশটির প্রথম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
এই প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৯ সালে। জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি এর সহযোগিতায় এটি শুরু হয়।
এখন নিজেদের ব্যবসা হিসেবে প্রকল্পটি চালিয়ে নিচ্ছে ওই নারীরা।
তারা যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকার একটি সম্প্রদায়কে সুলভে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ করছেন।