আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
স্কটল্যান্ডে খাড়া পাহাড়ে দুঃসাহসিক সাইকেল অভিযান
Published
পাহাড়ে সাইকেল চালানোর নেশা স্কটল্যান্ডের ড্যানি ম্যাকাসকিলের। দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতার সন্ধানে তিনি সাধারণত ঘুরে বেড়ান পৃথিবীর নানা প্রান্তে।
এখন কোভিড-১৯ মহামারি তাকে ঘরবন্দি করে রেখেছে। কিন্তু দমিয়ে রাখতে পারেনি চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে দুঃসাহসিকভাবে পাহাড়ে সাইকেল চালানোর প্রতি তার আকর্ষণ।
স্কটল্যান্ডের এক ছোট দ্বীপে হ্রদের কিনার ঘেঁষে উঠে যাওয়া ৬০০ মিটার খাড়া পাহাড়ের কালো পাথরের ওপর দিয়ে তার সাইকেল ভ্রমণ রীতিমত লোম খাড়া করার মত অভিজ্ঞতা।
ভিডিওতে দেখুন তার সাইকেল অভিযান।