আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
গৃহিনী থেকে বডিবিল্ডার: এক ভারতীয় নারীর জীবন বদলানোর গল্প
Published
ভারতের কিরন ডেম্বলার মস্তিষ্কে যখন জমাট বাধা রক্ত রয়েছে বলে চিকিৎসায় ধরা পড়লো তখন তিনি একজন গৃহিনী।
শারীরিক ওই সমস্যাটি থেকে সেরে উঠলেও এর কারণে দেহের ওজন অনেক বেড়ে যায় তার।
কিরন ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার জীবন যাত্রায় পরিবর্তন আনেন।
বর্তমানে ভারতের হাতে গোনা নারী বডিবিল্ডারদের মধ্যে একজন কিরন, যিনি তারকাদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। যে কোন সফল বডিবিল্ডারের মতো তিনিও গর্বের সঙ্গে দেখাতে পারেন তার তলপেটের পেটানো 'সিক্স প্যাক' পেশি।