মিয়ানমার সেনা অভ্যুত্থান: সৈনিকদের কর্মকাণ্ড নিজের অজান্তেই ধারণ করেন যে নারী
Published
মিয়ানমারের ফিটনেস প্রশিক্ষক খিন নিন ওয়াই রাজধানী নেপিডোতে পার্লামেন্ট কমপ্লেক্সের দিকে যাওয়া প্রধান সড়কের মোড়ে ক্যামেরার সামনে শরীর চর্চা বিষয়ক নাচের ভিডিও করছিলেন। যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে, সশস্ত্র একটি গাড়ি বহর এগিয়ে চলেছে যা আসলে সাধারণ নয়।
পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের সময় পার্লামেন্টে যাচ্ছিল সামরিক বাহিনীর ওই গাড়ি বহর।
অ্যারোবিকস শিক্ষক মিস খিন সোমবার সকালে ফেসবুকে তার ভিডিওটি পোস্ট করেন। তার পোস্টটি দেয়ার পর পরই সেটি ভাইরাল হয়ে যায়।