মদের নামে রেক্টিফায়েড স্পিরিট খেয়ে বগুড়ায় ৮ জনের মৃত্যু

বাংলাদেশে মাঝেমধ্যেই বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যায়
ছবির ক্যাপশান, বাংলাদেশে মাঝেমধ্যেই বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যায়
Published

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ার পুলিশ বলছে, সদর উপজেলার পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় বিষাক্ত রেক্টিফায়েড স্পিরিট সেবন করে আট জন মারা গেছে।

এ বিষয়ে দায়ের করা এক মামলার অভিযোগে তিনটি হোমিও দোকানের বিরুদ্ধে এই স্পিরিট, যা স্থানীয়ভাবে মদ হিসেবে পরিচিত, তা বিক্রির অভিযোগ এসেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলছেন মৃতদের কয়েকজনের পরিবার থেকে মদ্যপানের বিষয়টি অস্বীকার করা হয়েছে, তবে ঘটনার তদন্ত চলছে।

"বিষাক্ত মদপানের কারণেই আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি অভিযুক্তদের ধরার জন্য," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

ভেজাল মদ শরীরের মারাত্মক ক্ষতি করে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভেজাল মদ শরীরের মারাত্মক ক্ষতি করে

নিহতদের একজনের ভাই সদর থানায় তিনটি হোমিও দোকানকে অভিযুক্ত করে মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় একজন সাংবাদিক বলছেন রবিবার রাতে বগুড়া শহরের তিন মাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আগত কয়েকজন পাশের একটি হোমিও দোকান থেকে সংগ্রহ করা মদ পান করেন, যা ছিলো আসলে রেক্টিফায়েড স্পিরিট।

আবার শহরের কালিতলা এলাকাতে কয়েকজন মদপান করে বাড়ি ফিরে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।

পরে তাদের মধ্যে একজন বাড়িতেই আর সাতজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।