আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ধ্বংসস্তুপ থেকে আবার মাথা তুলছে ইরাকের ঐতিহাসিক মসুল শহর
Published
ধ্বংসস্তুপ থেকে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে ইরাকের ঐতিহাসিক মসুল শহর ।
ইসলামিক স্টেটের দখল থেকে শহরটি পুনরুদ্ধার করার যুদ্ধে মসুলের পুরোনো শহর মাটিতে মিশে গিয়েছিল। বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছিল।
যুদ্ধের তিন বছর পরও পুরোনো শহরের রাস্তাগুলো এখনো ধ্বংসস্তুপ।
কয়েক শতাব্দী ধরে এখানকার মসজিদ ও গির্জাগুলো ছিল এ শহরের ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক।
এখন ইউনেস্কোর 'মসুলের চেতনা পুনরুদ্ধার' নামে একটি প্রকল্প নিয়েছে - যাতে সব ধর্মের লোকদের নিয়ে শহরটির পুরোনো এলাকার প্রাচীন গির্জা ও মসজিদগুলো নতুন করে গড়ে তোলা হচ্ছে।