জো বাইডেন: আমেরিকার প্রেসিডেন্ট হবার পর যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন

ভিডিওর ক্যাপশান, জো বাইডেনের সামনে যেসব চ্যালেঞ্জ
Published

বুধবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেককে কেন্দ্র করে আমেরিকা জুড়ে নজীরবিহীন নিরাপত্তা আয়োজনের মধ্যেই একাধিক রাজ্যে অস্ত্রসহ ছোট আকারে বিক্ষোভ করতে দেখা গেছে ট্রাম্প সমর্থকদের।

শপথের দিনও সহিংসতার আগাম সতর্কতা দিচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই।

পরাজয় মানতে ট্রাম্প সমর্থকদের অস্বীকার এবং প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অনুমোদন ঠেকাতে সহিংতার পর বাইডেনের সামনে এক কঠিন রাজনৈতিক বাস্তবতা অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে।

বাইডেনের সামনে ঠিক কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে?

আর ট্রাম্প অনুসারীদের আচরণ রিপাবলিকানদের জন্যই বা পরিস্থিতিকে কতটা জটিল করে তুলতে পারে?