আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কে টু শৃঙ্গ : ইতিহাসে প্রথমবারের মত শীতকালে পাকিস্তানের কে টু পর্বত জয়
Published
প্রথম ১৯৮৭-৮৮ সালে শীতকালীন অভিযানের পর থেকে বহু পর্বতারোহী দল শীতের সময় এই পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছেন।
কিন্তু এই প্রথম কোনো দল শীতকালে পর্বতটির চূড়ায় উঠতে পেরেছেন।
এবারই প্রথম শীতকালে এই শৃঙ্গে উঠে নতুন বিশ্ব রেকর্ড করেছেন ১০ জন নেপালি পর্বতারোহীর একটি দল।
নেপালিদের দলটির পর্বতের চূড়ায় ওঠার খবর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে।
জুলাই ২০১৮ পর্যন্ত কে টু’র চূড়ায় উঠেছেন ৩৬৭ জন, এবং কে টু অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে ৮৬ জনের।
এ সপ্তাহেও অন্য একটি দলের সাথে কে টু অভিযানে যাওয়া এক স্প্যানিশ পর্বতারোহীর মৃত্যু হয়েছে।