করোনা ভাইরাস ভ্যাকসিন: টিকা নিতে আগ্রহী হলে যেসব বিষয় আপনার জানা থাকা জরুরি
Published
দ্রুততম সময়ের মাঝে তৈরি হওয়া করোনাভাইরাসের টিকার প্রয়োগ চলছে কয়েকটি দেশে। বাংলাদেশের সরকার বলছে, চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে বাংলাদেশে। আর বিতরণ শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই।
টিকা নিতে দেশগুলোর মধ্যে চলছে এক ধরণের প্রতিযোগিতা।
তবে ব্রিটেন ও আমেরিকায় যে টিকাগুলো অনুমোদন পেয়েছে সেখানে টিকা সম্পর্কে কিছু বিষয় জেনে নিতে বলা হচ্ছে।
যেমন; কোন কোন সমস্যা থাকলে টিকা নেয়ার আগে সতর্ক থাকতে হবে?
আর টিকাগুলোর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াই বা কী?
চলুন জেনে নিই অর্চি অতন্দ্রিলার কাছ থেকে: