আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সাত জেলায় গাছের পেরেক অপসারণ করে যে কারণে ঢাকায় ওয়াহিদ সরদার
Published
গাছের জীবন আছে, গাছে পেরেক মারলে গাছ কষ্ট পায় - এই অনুভূতি থেকে যশোর জেলায় মহা সড়কের পাশের গাছ থেকে পেরেক অপসারণ করা শুরু করেন ওয়াহিদ সরদার।
২০১৮ সালে ওয়াহিদ সরদারের গাছের পেরেক তোলা নিয়ে প্রতিবেদন করে বিবিসি, এরপরেই তার এই কাজের প্রতি মানুষের মানসিকতা বদলে যায়।
উৎসাহ পেয়ে এরপর গত আড়াই বছরে প্রায় দশ হাজার গাছে থেকে প্রায় সাড়ে চারশো কেজি পেরেক অপসারণ করেছেন তিনি।
যশোর, ঝিনাইদহসহ সাতটি জেলার গাছ থেকে পেরেক অপসারণ করে এখন ঢাকায় এসেছেন আব্দুল ওয়াহিদ সরদার।
কেন তিনি ঢাকায় এসেছেন, ঢাকার গাছ নিয়ে তার পরিকল্পনা কী তা নিয়ে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকির সাথে।