আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আরব বসন্ত: দশ বছর আগে তিউনিসিয়ায় শুরু হয়ে যে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল পুরো মধ্যপ্রাচ্যে তারই দশটি মুহূর্ত
Published
তিউনিসিয়ায় নিজের গায়ে আগুন লাগিয়েছিলেন রাস্তার এক দোকানি মোহাম্মদ বুয়াজিজি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ওই ব্যক্তির সেই পদক্ষেপ থেকে জন্ম নিয়েছিল আরব বসন্ত আন্দোলন।
সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছিল উত্তর আফ্রিকা ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে। পতন ঘটেছিল বহু স্বৈরশাসকের।
মানুষ পরিবর্তনের দাবিতে নেমে এসেছিল রাস্তায়।
দশ বছর আগে শুরু হওয়া সেই আন্দোলন তাদের সেই প্রত্যাশা আর স্বপ্ন কতটা পূরণ করেছে?