আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
যৌন নিপীড়নের সাথে যুক্ত যে হত্যা মামলা নিয়ে রাশিয়ায় তোলপাড়
Published
রাশিয়ায় এক ব্যক্তিকে খুন করার দায়ে তার তিনজন কিশোরী কন্যার বিরুদ্ধে মামলা আনার ঘটনা নিয়ে রাশিয়ায় তোলপাড় চলছে।
ক্রেস্টিনা, অ্যাঞ্জেলিনা আর মারিয়া খাচাতুরিয়ান বাবাকে বারবার ছুরি ও হাতুড়ি মেরে হত্যা করেছে বলে অভিযোগ। তারা বলছে বাবার হাতে বছরের পর বছর যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের শিকার হবার পর তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।
তিন বোন আত্মরক্ষার তাগিদে এই পদক্ষেপ নিয়েছে নাকি এটা সুপরিকল্পিত হত্যা তা নিয়ে রাশিয়ায় বিতর্ক তুঙ্গে।
এই ঘটনার পর রাশিয়ায় পারিবারিক সহিংসতা কতবড় সমস্যা তা সামনে এসেছে।