করোনা ভাইরাস: যে তুর্কী বংশোদ্ভূত জার্মান মুসলিম দম্পতি ফাইজার টিকা উদ্ভাবনে নেতৃত্ব দিলেন

ভিডিওর ক্যাপশান, করোনা ভাইরাস: টিকা উদ্ভাবনে নেতৃত্ব দেয়া তুর্কী বংশোদ্ভূত জার্মান মুসলিম দম্পতি
Published

তুর্কী বংশোদ্ভূত এক জার্মান দম্পতি ফাইজার নামে করোনাভাইরাসের টিকা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন।

ট্রায়ালের পর বলা হচ্ছে যে, করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ ভাগ সুরক্ষা দিতে সক্ষম এই টিকা।

এই দম্পতির মধ্যে একজন হচ্ছেন অধ্যাপক উগর শাহিন। তিনি বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা। তার সাথে রয়েছেন তার স্ত্রী এবং চিকিৎসক ডা. ওজলেম টুরেসি।

দুজনেই তুরস্কের দুই অভিবাসী পরিবারের জন্ম নিয়েছিলেন। বিস্তারিত দেখুন ভিডিওতে।