কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ, অন্তত ১০ জন নিহত

কাশ্মীরের মাঝখান দিয়ে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বা এল ও সি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কাশ্মীর বিভক্ত ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বা এল ও সি দিয়ে
Published
পড়ার সময়: ১ মিনিট

কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

অন্যদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে।

গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের তিনজন সেনা মারা গিয়েছিল।

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দু'টি ভিডিও পোস্ট করা হয়েছে।

ঐ পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে 'বিনা প্ররোচনায় হামলা' করার অভিযোগ তোলা হয়।

পাকিস্তানের হামলার জবাবে ভারতের সেনাদের প্রতিশোধমূলক হামলার ভিডিও দেয়া হয় ঐ পোস্টের সাথে।

Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অব কন্ট্রোলের রাখচিকরি ও খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর রকেট ও মর্টার হামলার অভিযোগ তোলা হয়।

জবাবে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে ভারতের সেনা ঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করা হয় ঐ পোস্টে।