এর পরের মহামারি কীভাবে আসবে? কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিওর ক্যাপশান, এর পরের মহামারি কীভাবে আসবে? কী বলছেন বিজ্ঞানীরা?
Published

কোভিড-১৯ মহামারি বিশ্ব জুড়ে মানুষের জীবন ও অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। এর ধাক্কা পুরো সামলে উঠতে বিশ্বের লেগে যাবে আগামী বহু বছর।

কিন্তু রোগ জীবাণু পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার ঘটনা এটা প্রথম নয়। এই শতাব্দী শুরুর পর থেকে সার্স, মার্স, সোয়াইন ফ্লু এবং ইবোলা মহামারি আকারে বিশ্বে ছড়িয়েছে।

বন্যপ্রাণীদের আবাসস্থলে মানুষের আনাগোনা যতই বাড়ছে, তাদের স্বাভাবিক জীবন যতই মানুষের কারণে বিঘ্নিত হচ্ছে, ততই আরও রোগ ব্যাধির ঝুঁকি বাড়ছে।

প্রাণীদেহে কয়েকশ ধরনের ভাইরাস পাওয়া গেছে যেগুলো মানুষের শরীরে ঢোকার আশংকায় রয়েছেন বিজ্ঞানীরা। তারা বিশেষ করে চোখ রাখছেন ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘটাতে পারে এমন নতুন ভাইরাসের দিকে।