আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কমালা হ্যারিস: আমেরিকার ইতিহাসের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট
Published
অভিবাসী পরিবারে জন্ম, 'গর্বিত কৃষ্ণাঙ্গ' হিসেবে বেড়ে ওঠা কমালা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে।
তার পিতা ডোনাল্ড জে হ্যারিস একজন জ্যামাইকান-বংশোদ্ভূত আমেরিকান এবং তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক।
আর মা ভারতীয়-বংশোদ্ভূত শ্যামলা গোপালন একজন ক্যান্সার গবেষক এবং নাগরিক অধিকার কর্মী ।
কমালা হ্যারিস এখন আমেরিকার ইতিহাসের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।
তার সম্পর্কে আর কী জানা যাচ্ছে?