আমেরিকা নির্বাচন ফলাফল: বিজয়ী ভাষণে যা বললেন জো বাইডেন ও কমালা হ্যারিস

Published

যুক্তরাষ্ট্রে 'প্রেসিডেন্ট ইলেক্ট' বা নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেন সকল বিভেদ ভুলে ঐক্য ও সহনশীল সমাজ গড়ে তোলার আহবান জানান।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে উদ্দীপ্ত এক ভাষণে তিনি যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেননি, ডেমোক্র্যাট, রিপাবলিকান সবাইকে শত্রুতা ভুলে সহযোগিতার সম্পর্ক তৈরির আহবান জানান।

তিনি ঐক্য শব্দটির উপর বারবার বিশেষ গুরুত্ব দেন।