আমেরিকা নির্বাচন ফলাফল: জো বাইডেন বারবার চেষ্টার পর যেভাবে প্রেসিডেন্ট হলেন

ভিডিওর ক্যাপশান, যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কে?
Published

শুরুটা কঠিনই হয়েছিল জো বাইডেনের জন্য।

ফেব্রুয়ারির শীতে আইওয়া ককাসের ভোটের ফলাফল দেখে মুষড়ে পড়েছিলেন।

২০২০-র প্রেসিডেন্ট পদে তার প্রার্থী হবার সম্ভাবনা শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়েই বড় রকম সংশয় দেখা দিয়েছিল।