সাকিব আল হাসান: আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটার আবার এক নম্বর অলরাউন্ডার

ছবির উৎস, Christopher Lee-ICC
- Author, রায়হান মাসুদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
- পড়ার সময়: ১ মিনিট
নিষেধাজ্ঞা শেষ করেই বাংলাদেশের সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের জায়গা ফিরে পেয়েছেন।
গত বছরের সালের ২৯শে অক্টোবর সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধি করা হয়েছিল, যার মধ্যে এক বছর ছল স্থগিত নিষেধাজ্ঞা।
মাত্র গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা শেষ করেছেন সাকিব।
আর আইসিসি তাদের র্যাঙ্কিং হালনাগাদ করার পর সাকিব ফিরেছেন এক নম্বরে।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবী এতদিন এক নম্বরে ছিলেন।

ছবির উৎস, ICC-CRICKET WEBSITE
সাকিব আল হাসান যখন ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন, সেই সময়ে অবশ্য করোনাভাইরাসের কারণে ক্রিকেট খুব একটা মাঠে গড়ায়নি।
আফগানিস্তানেরও উল্লেখযোগ্য সংখ্যায় ম্যাচ খেলা হয়নি। ফলে নবীরও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ মেলেনি।
কিন্তু গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাকিব আল হাসান আগে থেকেই রেটিং পয়েন্টে অনেক এগিয়ে ছিলেন।
এখন সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩। আর মোহাম্মদ নবীর ৩০১।
ইংল্যান্ডের ক্রিস ওকস এবং বেন স্টোকস আছেন যথাক্রমে তিন ও চার নম্বরে।
চলতি মাসে বাংলাদেশে একটি ঘরোয়া টি-টোয়েন্টি আসর হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধায়নে। এখানেই মাঠের ক্রিকেটে ফেরার কথা সাকিব আল হাসানের।
সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি'তে একটি উঁচুমানের ট্রেনিংও সম্পন্ন করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এর আগে ২০১৯ সালের বিশ্বকাপের পূর্বে সাকিব আল হাসান এমন একটি ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন। তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দ্রাবাদে খেলতেন তিনি।








