করোনা ভাইরাস: চব্বিশ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু বাংলাদেশে

ভাইরাস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্কের ব্যবহার বেড়েছে।
Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৭০৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৯৬৬ জনের মৃত্যু হল।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৯৬১ জন।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।

গত ২৪ ঘণ্টায় ১২, ৮৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৬১ হাজার ৭০২ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১৩.৫৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৭.৪০ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন নারী।

Banner
Banner