ওমরাহ হজ: সাত মাস পর মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশের সুযোগ পেলেন বিদেশি মুসলমানেরা

Published

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশের সুযোগ দেয়া হল।

কাবা

ছবির উৎস, Reuters

দশ হাজারের মতো বিদেশি মুসলিম রবিবার ওমরাহ পালন করেছেন। এবছর করোনাভাইরাস এসে সব কিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরা সবই বন্ধ ছিল সাত মাস।

কাবা

ছবির উৎস, Reuters

সৌদি আরব পৌঁছানোর পর ওমরা পালনকারীদের 'সেল্ফ আইসোলেশন' বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে তিনদিন। এরপরই তাদের গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

কাবা

ছবির উৎস, Reuters

সৌদি আরবে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের মত। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন। সৌদি আরব এখন ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করছে, মসজিদগুলো খুলে দিচ্ছে।

কাবা

ছবির উৎস, Reuters

স্থানীয়দের জন্যেও নিষেধাজ্ঞা ছিল। তবে অক্টোবর থেকে সৌদি নাগরিকদের ওমরাহ পালন করতে দেয়া হচ্ছে।

কাবার

ছবির উৎস, Reuters

এবছর মোটে ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে। যেখানে সাধারণত প্রতি বছর গড়ে ২৫ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান। নিচের পুরনো এই ছবিতেই এবছরের সাথে পার্থক্য পরিষ্কার।

কাবা

ছবির উৎস, EPA

আরো পড়তে পারেন: