করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত ১৩২০ জন, মৃত্যু ১৮ জনের

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
মৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৬ জন নারী বলে জানা গেছে।
এই সময়ে নতুন করে আরও ১,৩২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৯২৩ জনের মৃত্যু হল।
আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবির উৎস, Bangladesh Health Department
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৪৪২ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।
সরকারি তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৯.৫১ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৬২ জনের।










