করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত ১৬৮১ জন, মৃত্যু ২৫ জনের

Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ে নতুন করে আরও ১,৬৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৮৮৬ জনের মৃত্যু হলো।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫৪৮ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৯.৩৮ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ১০ হাজার ৫৮৯ জনের।

মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ, ৯ জন নারী।