আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: বাংলাদেশে শনাক্ত আরো ১৩৮০ জন, মারা গেলেন ১৮ জন
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৮০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৬৯৯ জনের মৃত্যু হল।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫৪২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এ নিয়ে দেশে মোট ২১ লক্ষ ৯২ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে আরো জানা যাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় মোট ১১০টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লক্ষ সাত হাজার ১৪১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ছিলেন চার জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।
এ পর্যন্ত মারা যাওয়া মানুষের প্রায় ৭৭ শতাংই ছিলেন পুরুষ এবং ২৩ শতাংশের কিছু বেশি সংখ্যক নারী।
যারা মারা গেছেন তাদের অর্ধেকের বেশি অর্থাৎ ৫১ দশমিক ২৪ শতাংশ মানুষ ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।
কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ঢাকায় এই মূহুর্তে মোট তিন হাজার ৫১৯টি হাসপাতাল শয্যা রয়েছে, যার মধ্যে রোগী ভর্তি আছেন ১৭৪০জন।
সারাদেশে সর্বমোট সাধারণ শয্যা রয়েছে ১১ হাজার ৭৩০টি, যার মধ্যে খালি আছে ৯,৩৯০ শয্যা।
এছাড়া সারাদেশে আইসিইউ শয্যা আছে ৫৬৪টি, যার মধ্যে খালি আছে ২৯৫টি শয্যা।