জেট স্যুটে উড়ে রোগীর কাছে যাবেন প্যারামেডিকরা
Published
ব্রিটেনের গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্স বিভাগ সম্প্রতি রকেট চালিত নতুন এক ধরনের জেট স্যুট নিয়ে পরীক্ষা চালাচ্ছে যেখানে প্যারামেডিকরা অতি অল্প সময়ের মধ্যে রোগীর কাছে পৌঁছুতে পারবেন।
উত্তর ইংল্যান্ডের লেক ডিসট্রিক্ট এলাকায় এই জেট স্যুটের প্রথম পরীক্ষামূলক ফ্লাইটটি পরিচালনা করা হয়।
কোন জায়গায় রোগীর কাছে পায়ে হেঁটে যেতে যেখানে সময় লাগে ২৫ মিনিট এই জেট স্যুট ব্যবহার করে প্যারামেডিকদের সেখানে পৌঁছুতে সময় লাগবে মাত্র ৯০ সেকেন্ড।