আমেরিকান নির্বাচন ২০২০: ট্রাম্প-বাইডেন প্রেসিডেন্ট বিতর্ক- বিশৃঙ্খল ও উত্তপ্ত

ভিডিওর ক্যাপশান, আমেরিকান নির্বাচন ২০২০: ট্রাম্প-বাইডেন প্রেসিডেন্ট বিতর্ক- বিশৃঙ্খল ও উত্তপ্ত
Published

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিপক্ষ জো বাইডেন তাদের প্রথম মুখোমুখি যে বিতর্কে অংশ নিয়েছিলেন তা ছিল বিশৃঙ্খল ও উত্তপ্ত বাক্যবাণ আর কটাক্ষে ভরপুর।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থী তিনটি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হবেন। এটি ছিল প্রথম বিতর্ক।

নব্বই মিনিটের উত্তাপে ভরা এই বিতর্কে দুই প্রার্থীর বাকযুদ্ধে ছিল কোভিড মহামারি, অপরাধ, স্বাস্থ্যসেবা, তাদের পরিবার সংক্রান্ত নানা বিষয় নিয়ে। এমনকী এই উত্তাপের আঁচ দেখা গেছে উপস্থাপকের সাথেও তাদের বাক্য বিনিময়ে।

দেখুন বিতর্কের উত্তপ্ত কিছু মুহূর্তের ভিডিও।