জাপানের মানুষ কাঁদে না, তাই মানুষকে কাঁদতে শেখাচ্ছেন যে শিক্ষক
Published
জাপানে রুই-কাৎসু-র মানে 'কান্না আনা'। রুই-কাৎসু পদ্ধতি ব্যবহার করে মানুষকে নিজের নিরাপদ আবহে কাঁদতে শেখাচ্ছেন হিদেফুমি ইওশিদা।
কান্না শিক্ষার এই শিক্ষক সাত বছরের ওপর জাপানীদের কাঁদতে সাহায্য করছেন।
প্রথাগতভাবে জাপানীরা কাঁদেন না। কাঁদা জাপানী সংস্কৃতিতে নিষিদ্ধ।
হিদেফুমি ইওশিদা মনে করেন কষ্ট চেপে রেখে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছেন জাপানের মানুষ।
তিনি মনে করেন, চোখের পানির অসাধারণ কষ্ট লাঘবের ক্ষমতা আছে।
তিনি বলছেন, যত পারেন জোরে জোরে কাঁদুন।
ভিডিও প্রযোজক: কিথ বেডফোর্ড ও শিহো ফুকুদা; পরিকল্পনা: গ্রেশাম ট্যান