করোনা ভাইরাস: অক্সিজেন সংকট মোকাবেলায় তরুণ প্রকৌশলীদের উদ্যোগ

ভিডিওর ক্যাপশান, বুয়েটের সাবেক শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন অক্সিজেন সংকট মোকাবেলায়
Published

এই পর্যন্ত নয়টি হাসপাতালে স্বেচ্ছা-শ্রমে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন প্রযত্নে ক্যানভাস নামে বুয়েটের সাবেক শিক্ষার্থীদের এই সংগঠনটি।

করোনাভাইরাস মহামারির সময়ে ফেসবুক গ্রুপে বন্ধুদের সাথে আলোচনা থেকেই দেশের হাসপাতালগুলোতে নিজেদের কারিগরি জ্ঞান দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের কাজ করার পরিকল্পনাটি মাথায় আসে বুয়েটের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের।

এরপর এক মাসের মাথায় প্রথম চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ২০ শয্যার জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করেন তারা।

একে একে এখন নয়টি হাসপাতালের প্রায় ২৫০ শয্যায় এই প্রযুক্তি সংযোজন করেছেন স্বেচ্ছাশ্রমে।

কীভাবে এই প্রযুক্তি কাজ করছে তা জানতে দেখুন শাহনেওয়াজ রকির এই ভিডিওটি।