করোনা ভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৪০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৪০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন
Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ১৯৩ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৪০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৫৮২ জন।

এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৩৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৮০ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner