বিয়ের পর বাচ্চা হতে দেরি হলে যে মানসিক চাপ দেয়া হয় নারীকে
Published
জাহিরা খানম, পেশায় একজন ব্যাংকার। ক্যারিয়ার এবং সংসার সামলে নিতে গিয়ে দেরিতে গর্ভধারণ করেন। স্বামী-স্ত্রী দুজনে মিলেই সিদ্ধান্ত নেন দেরিতে সন্তান নেওয়ার।
ফলে এগারো বছর পর গর্ভধারণ করেন জাহিরা। কিন্তু এই এগারো বছর তাকে আত্মীয় -স্বজন এবং আশেপাশের লোকজনের কাছ থেকে পেতে হয়েছে নানা রকম মানসিক যন্ত্রণা।
জাহিরা জানান কারো সাথে দেখা হলেই বলতো, এই এতো বছর হয়ে গেছে বাচ্চা নিচ্ছো না কেন? তিরিশ বছর হয়ে গেলে তো তোমার ছেলেমেয়ে হবে না।
এরকম নানান মানসিক চাপের মধ্যে সন্তান জন্ম দিয়েও রেহাই পাচ্ছেন না তিনি। এখন তৈরি হয়েছে নতুন আরেক ধরনের চাপ।
দেরিতে সন্তান হলে বা ছেলে সন্তান না থাকলে একজন নারীকে কেমন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় জাহিরা খানম সে অভিজ্ঞতা জানিয়েছেন বিবিসির শাহনেয়াজ রকির কাছে।