করোনা ভাইরাস: কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা সাড়ে তিন লাখের দ্বারপ্রান্তে

মুখে মাস্ক পরা কয়েকজন

ছবির উৎস, Getty Images

Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৫৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন।

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মারা যাওয়া মানুষের সংখ্যা ৪,৯৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,১৭৯ জন।

এ পর্যন্ত কোভিড ১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের তথ্য

ছবির উৎস, Bangladesh Health Department

গত ২৪ ঘণ্টায় ১০,৭৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১৩ দশমিক ৩২ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৯ দশমিক ১৬ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৭৩১ জন। বিশ্বে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৭ হাজার ১৯২ জনের।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

Banner image reading 'more about coronavirus'
Banner