করোনা ভাইরাস: মহামারিকাল যেভাবে হয়ে উঠল ঢাকা চিড়িয়াখানার প্রজনন মৌসুম

Published

ঢাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এবছর অন্য যেকোন বছরের তুলনায় অনেক বেশি নতুন প্রাণী জন্ম নিয়েছে।

যেখানে ২০১৯ সালে পুরো বছর জুড়ে পাঁচ প্রজাতির মোট ৪১টি প্রাণী জন্ম নিয়েছিল, সেখানে এবছরের জুলাই পর্যন্তই ৬০ এর বেশি নতুন প্রাণ যোগ হয়েছে ঢাকা চিড়িয়াখানায়।

করোনাভাইরাস মহামারির কারণে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা এই চিড়িয়াখানায় কেমন কাটছে প্রানীদের সময়, দেখতে গিয়েছিলেন বিবিসির সংবাদদাতা শাহনাজ পারভীন।