আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রোহিঙ্গা সঙ্কট: প্রায় ৬ মাস সাগরে ভেসে ৩০০ শরণার্থী ইন্দোনেশিয়ায় উদ্ধার
Published
প্রায় ৩০০ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ্ প্রদেশে ভিড়েছে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রায় ছয়-সাত মাস সাগরে ভেসে বেড়াচ্ছিল।
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক প্রেস বিবৃতে বলছে, এসময় ৩০ জনের বেশি মারা গিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে এত বেশি রোহিঙ্গা বোঝাই ট্রলার পাড়ে ভিড়ানোকে একটি বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।