করোনা ভাইরাস: রেস্তোরাঁয় খেতে গিয়ে সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকার সাতটি উপায়
Published
কোভিড-১৯ এর পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই পাল্টে গেছে, যোগ হয়েছে নতুন কিছু নিয়মকানুন, স্বাস্থ্যবিধি। যাকে বলা হচ্ছে নিউ নরমাল। এই নিউ নরমাল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অনেক খাতের মধ্যে একটি হচ্ছে রেস্টুরেন্ট বা খাবারের ব্যবসা।
এ বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে খুলে দেয়া হয়েছে রেস্টুরেন্ট। ভোক্তাদের টানতে দেয়া হচ্ছে নানা ধরণের অফারও। প্রশ্ন দেখা দিয়েছে, রেস্টুরেন্ট খুললেও কোভিডের এই সময়টাতে কি মানুষ বাইরে খেতে যাবে? আপনি কি যাবেন?
যদি স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্টে খেতে যেতে হয়, তাহলে আসলে কী কী করতে হবে? - দেখুন ভিডিওতে।