রোহিঙ্গা সঙ্কট: সব হারা ইয়াসমিনের বাংলাদেশে এসে যেভাবে সব হলো
Published
২০১৭ রাখাইনে পরিবারের সব সদস্য নিহত হলে ছোট বোনকে নিয়ে পালিয়ে আসেন ইয়াসমিন। প্রাণ বাঁচাতে সেদিন পালিয়ে আসলেও জানা ছিল না কোথায় আশ্রয় হবে, কী আছে কপালে।
তিন বছর পর এসে তার জীবন এখন অনেকটাই বদলে গেছে। নিজের জীবন সুস্থির হলেও এখন চিন্তা ছোট বোনকে নিয়ে।
একাকী বাংলাদেশে পালিয়ে আসা ইয়াসমিনের জীবনে কী পরিবর্তন এসেছে তা জানিয়েছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে।