করোনা ভাইরাস: বাংলাদেশে দুই লাখ মানুষ সেরে উঠেছে কোভিড-১৯ থেকে

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত মানুষের মধ্যে যারা সুস্থ্য হয়েছেন, তাদের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে আজ।
এদিন শনাক্ত হওয়াদের তুলনায় সুস্থ্য হওয়া মানুষের সংখ্যা বেশি ছিল। চব্বিশ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩০৪৪ জন।
সব মিলে সুস্থ্য হওয়া মানুষের সংখ্যা ২ লাখ ১ হাজর ৯০৭ জন।
ওদিকে গত চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৮৯৭ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১০ হাজার ৮২২ জন।
আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,২৪৮ জন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২১ শতাংশ।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের প্রায় ৫০ ভাগের বয়স ষাটের বেশি।










