করোনা ভাইরাস:বাংলাদেশে শনাক্তের সংখ্যা তিন লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪০৮২ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬দশমিক ৭২ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে১৪ লাখ ৮৫ হাজার ২৬১ টি।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ১৫ জন।

আর এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন ও বাড়ীতে ৫ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পুরুষ।

২৬শে অগাস্টের তথ্য

ছবির উৎস, Bangladesh Health Directorate

ছবির ক্যাপশান, ২৬শে অগাস্টের তথ্য
Banner image reading 'more about coronavirus'
Banner