আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: রাশিয়ার টিকায় খোদ রুশদের কতটা আস্থা আছে?
করোনাভাইরাসের টিকা তৈরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের দৌড়ের মাঝে রাশিয়ার টিকা অনুমোদনের ঘোষণা চাঞ্চল্য সৃষ্টি করে বিশ্বজুড়েই।
এসপ্তাহেই ৪০,০০০ ব্যক্তির উপর 'স্পুটনিক ফাইভ' নামের এই টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হওয়ার কথা জানানো হয়েছে এ সংক্রান্ত ওয়েবসাইটে।
আরও বলা হচ্ছে, কমপক্ষে কুড়িটি দেশ এটি নিতে আগ্রহী এবং সেপ্টেম্বরে বড় পরিসরে এর উৎপাদন শুরু হবে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, টিকাটি নিরাপদ এবং তার নিজের মেয়ের উপরেও এটি প্রয়োগ করা হয়েছে।
কিন্তু রাশিয়ার এ টিকার ওপর কতটা আস্থা রাখছেন সেদেশের মানুষ? আর এটি সম্পর্কে কতটা তথ্যই বা প্রকাশ করা হচ্ছে?
দেখুন বিবিসির অর্চি অতন্দ্রিলার ভিডিও প্রতিবেদনে।