করোনা ভাইরাস: বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছে ৪১ জন, নতুন শনাক্ত প্রায় তিন হাজার

মাস্ক পরা একজন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত চব্বিশ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ৪১ জনের মৃত্যু হয়েছে।
Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৬৮ জন।

এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪১ জনের মৃত্যু হয়েছে।

দেশে সব মিলিয়ে করোনাভাইরাসে মোট শনাক্ত হল এ পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮২২ জনে।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪০ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭ হাজার ৫৫৬ টি।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৬ শতাংশ।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

এ পর্যন্ত সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.৬৯%।

যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৯ জন।

Banner image reading 'more about coronavirus'
Banner