আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: কোভিড-১৯ নতুন শনাক্ত রোগী দুই হাজারের বেশি, মৃত্যু ৩২ জনের
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,০২৪ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে।
দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২, ৭৬, ৫৪৯ জন।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৬৫৭ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ১০, ০১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত হয়েছে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এই পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ২৭৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭১ হাজার ১৮৩ জনের।