করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত ২,৬৪৪, মৃত্যু আরো ৩৪ জনের

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৬৪৪ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩৪ জনের মৃত্যুহ য়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট ১২,৮৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো ২,৭৪,৫২৫ জন।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৬২৫ জনে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ছবির উৎস, Getty Images
দেশে মহামারি শুরুর পর পাঁচ মাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়।
এখন সবশেষ ২৪ ঘণ্টার তথ্য লিখিতভাবে জানানো হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,০১২ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,৫৭,৬৩৫ জন।
যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী।









